Tuesday, June 23, 2026

শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরই লকডাউন নিয়ে সিদ্ধান্ত জানাবেন মোদি

Date:

Share post:

করোনা মোকাবিলায় ২১ দিনের জাতীয় লকডাউনের সময়সীমা শেষ হচ্ছে আগামী ১৪ এপ্রিল। কিন্তু তারপরও কি বাড়ানো হবে লকডাউনের মেয়াদ? বিভিন্ন সূত্রে ইঙ্গিত, লকডাউনের মেয়াদ আরও বাড়ানো বা তা ধাপে ধাপে তোলার বিষয়ে ভাবনাচিন্তা চলছে সরকারি স্তরে। করোনা সংক্রমণের দ্রুত গতি রুখতে বহু বিশেষজ্ঞ যেমন লকডাউন বাড়ানোর পক্ষপাতী, তেমনি বিভিন্ন দলের একাধিক মুখ্যমন্ত্রী লকডাউন বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আর্জি জানিয়েছেন, মানুষের জীবন বাঁচাতে লকডাউন আরও দু’ সপ্তাহ বাড়ানো হোক। লকডাউন বাড়ানোর পক্ষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। এই পরিস্থিতিতে লকডাউনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব মুখ্যমন্ত্রীর প্রস্তাব ও মতামত শুনবেন তিনি। এরপর রবি অথবা সোমবার লকডাউন নিয়ে কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...