Tuesday, June 23, 2026

রক্ষকই যখন অভিযুক্ত ‘মিষ্টি ভক্ষক’

Date:

Share post:

রক্ষকই যখন ভক্ষক। প্রবাদটা মনে করাচ্ছে চন্দননগরের এক মিষ্টির দোকানের মালিকের অভিযোগ। তিনি অভিযোগ করছেন, তাঁর দোকানে লুঠপাঠ চালিয়ে মিষ্টি, কোল্ডড্রিংক, ঘি সমস্ত নিয়ে চলে যান পুলিশকর্মীরা। দেশ জুড়ে লকডাউন। এই পরিস্থিতিতে প্রচুর পরিমাণ দুধ নষ্ট হচ্ছে। সেই কথা মাথায় রেখে মিষ্টির দোকান কিছুটা সময় খোলার অনুমতি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মতো চন্দননগরের মিষ্টি ব্যবসায়ী খোকন সাহা দোকান খোলেন। অভিযোগ, ৩০ তারিখ দোকান খোলার পরে পুলিশ গিয়ে একপ্রকার লুঠপাঠ চালায়। এমনকী, তাঁর দোকানের কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন মিষ্টি ব্যবসায়ী। দোকানে পুলিশের মিষ্টি নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। খোকন সাহা চন্দননগর পুলিশ কমিশনারেটের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...