Saturday, May 23, 2026

করোনা মোকাবিলায় একাধিক উদ্যোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের

Date:

Share post:

করোনা মোকাবিলায় এবার এগিয়ে এল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রসায়ন বিভাগের বিভিন্ন যন্ত্রপাতি এবং কর্মীদের সাহায্যে তৈরি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের জুট এবং ফাইবার টেকনলজি বিভাগে তৈরি হচ্ছে মাস্ক। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিলি শুরু করা হবে। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছে পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি অ্যান্ড অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগ কাউন্সেলিং এর ব্যবস্থা করবে। প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা সাহায্য করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

Related articles

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...