Saturday, May 23, 2026

মল্লিকঘাটের পাইকারি ফুলের বাজার খুললো বটে, কিন্তু কপাল খুললো না বিক্রেতাদের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজ, বুধবার থেকে খুলে গেলো হাওড়া মল্লিকঘাটের পাইকারি ফুলের বাজার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্রচুর ফুল আসে এবং এখান থেকে স্থানীয় ও বহিরাগত কিছু খুচরো ব্যবসায়ী ফুল কিনে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা বিক্রি করে।

এদিকে, আজ যেহেতু হনুমান জয়ন্তী এবং আগামীকাল বৃহস্পতিবার, তাই মনে করা হয়েছিল ফুলের চাহিদা থাকবে। কিন্তু না, লকডাউন পরিস্থিতিতে ফুলের বাজারের সেই চেনা ছবি উধাও।

করোনা মোকাবিলায় সমস্ত রকম ধর্মীয় অনুষ্ঠান বন্ধ আছে। সেই কারণে কিছুটা হলেও বাজার সেই ভাবে মানুষজন আসেনি। যারা এসেছেন, তাঁদের জন্য প্রশাসন ও বাজার কর্তৃপক্ষ-এর তরফ থেকে সোশ্যাল ডিসটেন্স মেন্টেন করার কথা বলা হচ্ছে এবং ঘন ঘন মাইকিং হচ্ছে।

সব মিলিয়ে হাওড়া মল্লিকঘাটের পাইকারি ফুলের বাজার খুললো বটে, কিন্তু বেচাকেনার অভাবে কপাল খুললো না ফুল বিক্রেতাদের।

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...