Saturday, May 23, 2026

কারোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে ৩টি টাস্কফোর্স, উত্তরবঙ্গ যাচ্ছে বিশেষ দল: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় মোট তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। বুধবার নবান্নে এই কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লকডাউনের আওতায় কোন কোন পরিষেবাকে যুক্ত করা বা ছাড় দেওয়া হবে সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে মুখ্যসচিব রাজীব সিনহার নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
জরুরি পরিষেবা এবং অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ মসৃণ রাখতে এবং কালোবাজারি রুখতে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
এছাড়া করোনা রোগীদের চিকিৎসা ও রোগ প্রতিরোধ বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ইতিমধ্যেই অভিজ্ঞ চিকিৎসকদের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
এছাড়া উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি দেখতে এক অভিজ্ঞ চিকিৎসক দলকে সেখানে পাঠানো হচ্ছে।
করোনা চিকিৎসা এবং প্রতিরোধ বিষয় বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে গঠিত রাজ্য সরকারের টাস্কফোর্সের সদস্য চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় সংক্রমণের মূল কেন্দ্রগুলিকে চিহ্নিত করে সেগুলিকে আইসোলেশনের উপর বিশেষ জোর দিয়েছেন। তাঁর মতে, এ রাজ্যের পরিস্থিতি এখনও অন্যান্য অনেক রাজ্যের তুলনায় ভালো। রাজ্য সরকার দ্রুত লকডাউন এ সিদ্ধান্ত কার্যকর করায় এই সুফল পাওয়া যাচ্ছে।

Related articles

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...