Wednesday, June 24, 2026

করোনা আতঙ্ক: বাজারে গিয়ে হেনস্থার শিকার দুই মহিলা চিকিৎসক

Date:

Share post:

পেশায় চিকিৎসক। এই দুর্দিনে দিনরাত এক করে লড়াই করছেন দুজনে। সেটাই ‘ অপরাধ ‘। দিল্লির সফদরজঙ্গ হাসপাতালের দুই মহিলা চিকিৎসক বাজার করতে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন। অভিযোগ তাঁদের মারধর ও করা হয়েছে।

গৌতমনগরের কাছেই হোস্টেলে থাকেন ওই দুই মহিলা চিকিৎসক। বুধবার সন্ধ্যায় একটি বাজারে যান তাঁরা। সেখানেই তাঁদের কটূক্তি করা হয়। অভিযোগ পথ আটকে একজন বলে চিকিৎসকদের থেকে ভাইরাস ছড়িয়ে পড়বে।

আক্রান্ত দুই মহিলা চিকিৎসক সফদরজঙ্গ হাসপাতালেই চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, চিকিৎসকদের হেনস্থা ও গায়ে হাত তোলার অভিযোগে একজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ৪২ বছরের ওই ব্যক্তি পেশায় ইন্টিরিয়র ডিজাইনার। বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, করোনা আতঙ্কের মধ্যেই বারবার ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের হেনস্থা করা হচ্ছে। হায়দরাবাদের গান্ধী হাসপাতালে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়। তারপরেই হাসপাতাল ভাঙচুরের চেষ্টা চালায় রোগীর পরিজন ও স্থানীয়রা। কোভিড- ১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে গিয়ে মধ্যপ্রদেশের ইন্দোরে হেনস্থার মুখে পড়েন স্বাস্থ্যকর্মীরা। ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে দেখা যায় সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...