Wednesday, June 24, 2026

অনুমতি সত্বেও ঝাঁপ বন্ধ কলকাতার অধিকাংশ প্রসিদ্ধ মিষ্টির দোকানের

Date:

Share post:

লকডাউন পরিস্থিতিতেও মিষ্টি প্রিয় বাঙালি যাতে রসনা তৃপ্তিতে বঞ্চিত না হয়, তার জন্য প্রতিদিন দুপুরে ৪ ঘণ্টা করে দোকান খোলার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অনুমতি সত্বেও খোলেনি কলকাতার অধিকাংশ প্রসিদ্ধ মিষ্টির দোকান। প্রধানত, দুধ ব্যবসায়ীদের লোকসান আটকাতেই মিষ্টির দোকান খোলার অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দুপুর বারোটা থেকে চারটে সময়সীমার মধ্যে বেশিরভাগ দোকান মালিক মিষ্টির দোকান খুলতে চাইছেন না।

কারণ, লকডাউনের ঘোষণার পরেই কারিগররা নিজেদের বাড়ি চলে গিয়েছেন। আর এই পরিস্থিতিতে তাঁরা এখন কাজে আসতে পারছেন না।
পাশাপাশি মিলছে না কাঁচামালও। সবমিলিয়ে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে মিষ্টি ব্যবসায়ীদের। তবু যে কটা দোকান খুলছে সেগুলি একেবারেই পাড়ার দোকান।
নামকরা মিষ্টান্ন ব্যবসায়ীদের মতে, দুপুরে এক ঘণ্টার জন্য দোকান খুললে ক্রেতার সংখ্যা একেবারেই কম থাকছে। ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের।
ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন যে দুধ নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু লকডাউন পরিস্থিতিতে যোগান ঠিকমতো আসছে না বলে অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ীরা মিষ্টির দোকানের মালিকরা। এই পরিস্থিতিতে লকডাউন সম্পূর্ণ না ওঠা পর্যন্ত কলকাতার নামি মিষ্টির দোকান বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন মিষ্টি ব্যবসায়ীরা। আগামী সপ্তাহে পয়লা বৈশাখ। সেই সময়ে বাঙালির পাতে মিষ্টি পড়বে কি না তা নিয়ে রীতিমতো চিন্তায় আম বাঙালি।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...