Thursday, May 14, 2026

চা বাগানে ১৫ শতাংশ শ্রমিককে কাজ করানোর অনুমতি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

চা বাগানে ১৫ শতাংশ শ্রমিককে কাজ করানোর অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার আগেই বাগান খোলার বিষয়ে সবুজ সংকেত দিয়েছিল। কিন্তু তাতে বিভেদ সৃষ্টি হবে ভেবে রাজ্য সরকার চা বাগানগুলি খোলার পক্ষে মত দেয়নি। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, এই সময় চা পাতা তোলা না হলে উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং চা গাছগুলিতে আর নতুন পাতা আসবে না। এই পরিস্থিতিতে চা বাগানে পাতা তোলার কাজের অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, এমনিতেই চা-বাগানে দূরত্ব বজায় রেখে কাজ করেন শ্রমিকরা। এক্ষেত্রে লকডাউনের কথা মাথায় রেখে সামাজিক দূরত্ব বিধি মেনে বাগানে কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দেন ১৫ শতাংশ শ্রমিককে কাজ করানো হোক। রোটেশন করে কাজ করানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...