Thursday, April 16, 2026

মুখ্যমন্ত্রীর কাছে বাজার স্যানিটাইজেশনের আবেদন, ২০ মিনিটের মধ্যে কাজ শুরু

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদনের ২০ মিনিটের মধ্যে কাজ শুরু। নবান্নের বৈঠক চলাকালীন ওষুধের রিটেলার অর্গানিজেশনের এক প্রতিনিধি মুখ্যমন্ত্রীকে জানান, কলকাতায় ওষুধের সবচেয়ে বড় বাজার মেহেতা বিল্ডিং এবং বাগরি মার্কেট। কিন্তু এই দুই বাজারে দোকানগুলি খুবই ঘিঞ্জি। এই পরিস্থিতিতে যদি বাজার দুটিকে স্যানিটাইজ করা যায় তাহলে উপকার হবে। একথা শুনে সঙ্গে সঙ্গেই কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মাকে বিষয়টি দেখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন দমকল এবং পুরসভার সঙ্গে সমন্বয় করে কাজটা করতে বলেন। ২০-২৫ মিনিটের মাথায় মুখ্যমন্ত্রীর মোবাইলে বার্তা আসে বাজার স্যানিটাইজ করার কাজ শুরু হয়ে গিয়েছে। পুলিশ সুপার নিজেই সে কথা জানান। মুখ্যমন্ত্রী একথা ঘোষণা করার পরেই তাঁকে ধন্যবাদ জানান উপস্থিত সবাই।

Related articles

লক্ষ্য ভূমিপুত্র তুলে আনা, অ্যাডামাস ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে সৌরাশিস

  ভূমিপুত্র তুলে আনাই লক্ষ্য নিয়ে চালু হল অ্যাডামাস ক্রিকেট অ্যাকাডেমির। বারাসতে বিশ্বমানের এই অ্যাকাডেমি তৈরি করা হয়েছে যেখানে রয়েছে...

যে ভাষা বোঝে সেই ভাষাতেই বোঝাব! কাকে হুঁশিয়ারি অভিষেকের?

ভোটমুখী রাজনীতিতে ফের অমিত শাহকে (Amit Shah) এক হাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ভাঙড়ে প্রার্থীর ছড়াছড়ি, একটি বুথে দুই ইভিএমের নজিরবিহীন ব্যবস্থা কমিশনের

আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ভাঙড়। তবে এবার শুধু রাজনৈতিক উত্তাপের কারণে নয়, বরং প্রার্থীর...

ভোটে EVM-VVPAT নিয়ে কড়া নজরদারি নির্বাচন কমিশনের

নির্বাচন কমিশন (Election Commission) প্রথম দফার ভোটের আগে ইভিএম (EVM) ও ভিভিপ্যাটের (VVPAT) চূড়ান্ত প্রস্তুতির কাজ শুরু করেছে।...