Sunday, May 17, 2026

লকডাউন চললেও স্কুলগুলিতে মে-র শুরু থেকে মিড-ডে মিল, জানাল রাজ্য

Date:

Share post:

করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে দিনের পর দিন। প্রধানমন্ত্রীর নির্দেশে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনে গোটা দেশ। রাজ্যেও চলছে লকডাউন। বন্ধ স্কুল-কলেজ, বাজার -হাট, দোকানপাট।

এরমধ্যেই রাজ্যের সিদ্ধান্ত, স্কুল না খুললেও মে মাসের শুরু থেকে দেওয়া হবে মিড ডে মিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “মে মাসে আইসিডিএস এবং স্কুলে আবার মিড-ডে-মিল দেওয়া শুরু হবে৷ যেহেতু এখন স্কুল খোলার কোনও সম্ভাবনা নেই, তাই মে মাসের প্রথম সপ্তাহেই মিড-ডে-মিল বাবদ বাচ্চাদের দু’কেজি করে চাল ও আলু দেওয়া হবে। এপ্রিল মাসে সরকারি, সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলগুলোর পড়ুয়াদের মিড-ডে-মিল আগেই দেওয়া হয়েছে।”

Related articles

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...