Sunday, June 7, 2026

রাজ্যে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি

Date:

Share post:

দক্ষিণবঙ্গের ১১টি জেলায় আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া। আজ, শুক্রবার বিকেল বা সন্ধ্যের পর ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বাঁকুড়া-পুরুলিয়া-পূর্ব ও পশ্চিম বর্ধমান-হাওড়া-হুগলি-ঝাড়গ্রাম-উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং-কালিম্পং-আলিপুরদুয়ার-কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘন্টায় গতিবেগে দমকা হওয়া এবং শিলা বৃষ্টিও হতে পারে। আগামীকাল শনিবারেও উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতায় বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা। বাতাসের জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি হবে। সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৩ থেকে ৮৯ শতাংশ।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় ঝড়-বৃষ্টি এমনকী শিলা বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও হতে পারে তুষারপাতও।আগামী কয়েকদিন গুজরাত, সৌরাষ্ট্র এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণের তেলেঙ্গানা-অন্ধপ্রদেশ কর্নাটকেও।

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...