Thursday, May 14, 2026

ত্রাণ সংগ্রহে ভারত-পাক ম্যাচ, শোয়েবের প্রস্তাবে ক্ষুব্ধ কপিল

Date:

Share post:

দুই দেশের করোনার ত্রাণে টাকা তোলার জন্য ভারত-পাক ওয়ান ডে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। কিন্তু এই প্রস্তাব মেনে নিতে পারছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তাঁর সাফ কথা, খেলা এবং অর্থ এসবের চেয়ে জীবনের মূল্য এখন অনেক বেশি।

প্রাক্তন পাক পেসার বলেছিলেন, প্রয়োজনে চার্টার্ড বিমানে দুবাই গিয়ে ম্যাচ আয়োজন করা হোক। শোয়েবের এই প্রস্তাবে ক্ষুব্ধ কপিল দেব। তিনি সংবাদ সংস্থাকে বলেন, ” কেউ নিজের বক্তব্য রাখতে পারে। কিন্তু এইভাবে টাকা তোলার প্রয়োজন নেই। এই মুহূর্তে মহামারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এই পরিস্থিতিতে সিরিজ আয়োজন করা মানে প্রত্যেকের জীবনের ঝুঁকি।”

কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, “ক্রিকেট ম্যাচ আয়োজন করে ত্রাণ সংগ্রহের কোনও প্রয়োজন দেখছি না। ” আগামী ছয় মাসের আগে মাঠে নামাই সম্ভব নয় বলেই তাঁর ধারণা।

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...