Friday, May 15, 2026

মার্কিন জেলে করোনায় আক্রান্ত ৪৫০ জন!

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি জেলে ৪৫০ জন করোনা রোগীকে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ওই রোগীদের শনাক্ত করা হয়। আক্রান্ত সবাই ওই জেলের বন্দি, কর্মকর্তা ও কর্মচারী বলে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

শিকাগোর কুক কান্ট্রি জেলের এই ঘটনা আমেরিকায় কারাবন্দিদের জন্য শঙ্কার বিষয় হয়ে উঠেছে। কারাগারগুলিতে কাছাকাছি থাকা কয়েদিদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ সহজেই হতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। করোনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য গত সপ্তাহে কুক কান্ট্রির জেলের কারাবন্দিরা একটি হাতে লেখা চিঠি কারা প্রশাসনকে দেয়। এরপরই বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

এ বিষয়ে কুক কান্ট্রির পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্যকর্মীরা সতর্ক হয়ে করোনা ঠেকাতে কাজ করে যাচ্ছে। এছাড়া কয়েদিদের সুরক্ষায় বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, চিনে উৎপত্তি হলেও করোনাভাইরাসে এই মুহূর্তে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু মার্কিন যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের দেশে এপর্যন্ত করোনাভাইরাস সংক্রমণে মারা গিয়েছেন ১৬ হাজারের বেশি মানুষ।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...