Monday, June 15, 2026

করোনায় তৃতীয় মৃত্যু কেরলে

Date:

Share post:

করোনা আক্রান্ত হয়ে তৃতীয় মৃত্যু কেরলে। শনিবার সকালে পারিয়াম মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। বয়স ৭১ বছর।

গত ২৭ মার্চ বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সুস্থ হয়ে বাড়িও চলে যান। ফের নিউমোনিয়া হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তখনই কোভিড- ১৯ পজিটিভ ধরা পড়ে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর কিডনি অকেজো হয়ে পড়ে। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়।

ওই ব্যক্তির কোনও ভ্রমণের ইতিহাস নেই। তবে অসুস্থ হওয়ার আগে বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে কেরলে। ইতিমধ্যেই কেরলে প্রথম করোনা আক্রান্তের খবর পাওয়ার পর ১০০ দিন পেরিয়ে গিয়েছে। রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৬৩ এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

Related articles

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...

ফের খুলেছে ‘আর জি কর ফাইল’, হাসপাতালে তদন্তে সিবিআই-এর বিশেষ দল

ফের আর জি কর মামলার (RG Kar Case) তদন্ত নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেল সিবিআই (CBI)-এর আধিকারিকরা। রাজ্যে রাজনৈতিক...

তৃণমূলের পর শিবসেনা! বিরোধী শিবিরে ভাঙনের নতুন অঙ্ক মহারাষ্ট্রে

বিরোধী দল ভাঙিয়ে কোনওভাবে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মরিয়া চেষ্টা বিজেপির। প্রতিদিন চলছে সেই হিসাব নিকাশ। সেই চক্রে...