Sunday, May 17, 2026

লকডাউনকে থোড়াই তোয়াক্কা, পুন্ডিবাড়ির হাটে হাজার মানুষের জমায়েত!

Date:

Share post:

লকডাউনে মানবিক হতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের সুবিধা এবং ব্যবসায়ীদের লোকসানের কথা মাথায় রেখে কিছু কিছু বিষয়ে ছাড় দিয়েছেন তিনি। যেমন ছাড় রয়েছে হাট বসানোয়। কিন্তু তার সঙ্গে লকডাউনের নিয়ম মানা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদনও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার প্রথম কথাটুকু শুনলেও পরের কথাটা মানুষ মানছে কি? অন্তত কোচবিহারের ছবিটা সে কথা বলছে না। কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়িতে রবিবার হাট বসেছে। প্রাথমিকভাবে দেখলে মনে হবে মহোৎসব পালন হচ্ছে। সকাল থেকেই হাজার হাজার মানুষের ভিড় পুন্ডিবাড়ি হাটে।সামাজিক দূরত্ব তো দূর, প্রাথমিক সুরক্ষার মাস্কটুকুও নেই ক্রেতা-বিক্রেতাদের মুখে।

স্থানীয় বাসিন্দারা বিরক্ত হাটের ভিড়ে। তাঁরাও চাইছেন হাট বন্ধ হয়ে যাক। প্রয়োজনীয় সামগ্রীর দোকান যত্রতত্র খোলা রয়েছে। খাবারের দোকান হোটেলের পাশাপাশি জামা কাপড়ের দোকান পর্যন্ত খোলা রয়েছে হাটে। এই মতো পরিস্থিতিতে সংক্রমণ কীভাবে মোকাবিলা করা যাবে তা নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন। এই পরিস্থিতিতে মানুষ যদি নিজে সচেতন না হয়, তাহলে করোনাভাইরাস সংক্রমণ রুখতে কোনও লকডাউনই কাজে আসবে না।

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...