Thursday, May 14, 2026

সশস্ত্র পাঞ্জাবি- নিহাঙ্গদের হামলায় পুলিশকর্মীর হাত কাটা গেল, আহত ওসি-ও

Date:

Share post:

লকডাউনের ‘পাস’ দেখতে চাওয়ায় শিখ সমাজের সশস্ত্র শাখা নিহাঙ্গরা হামলা চালালো পুলিশের উপর৷ এই হামলায় হাত কাটা গিয়েছে এক ASI–এর। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন পুলিশকর্মী। গুরুতর জখম হয়েছেন ওসি ভিক্কর সিং৷

ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৬টা নাগাদ পাঞ্জাবের পাতিয়ালায় সনৌর রোডের বড় সব্জি মন্ডির মূল গেটের সামনে। করোনার কারনে লকডাউন এবং লকডাউনের জন্য রাজ্য জুড়ে চলাফেরায় কড়া বিধিনিষেধ৷ রবিবার সকালে সব্জি মন্ডিতে পুলিশকর্মীরা রুটিনমাফিক টহল দিচ্ছিলেন। পাঞ্জাবের DGP দিনকর গুপ্তা টুইট পোস্টে জানিয়েছেন, আচমকা একদল নিহাঙ্গ পুলিশকর্মীদের উপর হামলা চালালে ASI হরজিৎ সিং’এর এক হাতের কব্জি কাটা গিয়েছে৷ গুরুতর জখম হয়েছেন ওসি ভিক্কর সিং সহ আরও একাধিক পুলিশকর্মী এবং মন্ডি বোর্ডের এক অফিসার।
SSP মনদীপ সিং সিধু জানিয়েছেন, এদিন সকালে একটা গাড়িতে ৫ জন নিহাঙ্গ সব্জি মন্ডিতে পৌঁছলে তাদের কাছে লকডাউনের সরকারি পাস দেখতে চান মন্ডি বোর্ডের ওই অফিসার। পাস না থাকায় তারা অফিসারের সঙ্গে প্রথমে বচসা শুরু করে এবং তারপর পুলিশের ব্যারিকেড ভেঙে পালাতে যায়। তখন সেখানে মন্ডিতে কর্তব্যরত পুলিশকর্মীরা পৌঁছলে নিহাঙ্গরা পুলিশকর্মীদের এলোপাথাড়ি তলোয়ার দিয়ে হামলা করে চম্পট দেয়। DGP আরও জানিয়েছেন, প্রথমে স্থানীয় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও হরজিতকে শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে স্থানান্তরিত করা হএএসআই সেরা প্লাস্টিক সার্জেনদের এবং ASI-এর চিকিৎসার জন্য নিযুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই তাঁর হাতের অস্ত্রোপচার শুরু হয়েছে। অভিযুক্ত নিহাঙ্গ দলকে দ্রুত গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...