Friday, May 15, 2026

পরিযায়ী শ্রমিকদের থেকে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা বিশ্বব্যাঙ্কের

Date:

Share post:

দেশ জুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পরেই পরিযায়ী শ্রমিকরা হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁদের বাড়ি হেঁটে বাড়ি ফেরার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু এর জেরে করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা দেখা দিতে পারে, মত বিশ্ব ব্যাঙ্কের। রবিবার, বিশ্ব ব্যাঙ্কের দ্বিবার্ষিক রিপোর্টে বলা হয়, বিশ্বের অন্যান্য প্রান্তের তুলনায় দক্ষিণ এশিয়ায় জনসংখ্যা ও জনঘনত্ব অনেকটাই বেশি। ফলে ঘনবসতিপূর্ণ এলাকায় সংক্রমণ রোধ করা যথেষ্ট কঠিন। রিপোর্ট অনুযায়ী, এরকম ঘনবসতিপূর্ণ এলাকায় লম্বা পথ অতিক্রম করে বাইরের লোকজন এলাকায় ঢুকলে ভাইরাস সংক্রমণের আশঙ্কা দেখা দিতে পারে।
শুধু ভারতে নয়, বাংলাদেশ শ্রীলঙ্কাতেও লকডাউন পরিস্থিতিতে হেঁটে বাড়ি ফিরেছেন ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা। আর সেই যাত্রাপথেই কোথাও সংক্রমিত হলে, নিজের এলাকায় ফিরলে তাঁর সংস্পর্শে আসা বাকিদেরও সংক্রমণ হতে পারে। এই আশঙ্কা বিশ্ব ব্যাঙ্কের। তবে, দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ৬৫-এর বেশি বয়স্কদের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্র বা চিনের তুলনায় কম। তাই মৃত্যুর হার সেই দেশগুলির সংখ্যায় প্রাণহানির আশঙ্কা কম বলে মত বিশ্বব্যাঙ্কের।
শ্রমিকদের বাড়ি ফেরা আটকানো সব সময়ে সম্ভব নয়। সেক্ষেত্রে এই যাত্রাপথে পর্যবেক্ষণ প্রয়োজন। খাদ্য ও পানীয় জলের অভাব যাতে না হয়, সেদিকেও সরকারকে নজর দিতে পারামর্শ দেওয়া হয়েছে।

Related articles

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...