Saturday, June 13, 2026

করোনার বলি প্রাক্তন পাক ক্রিকেটার

Date:

Share post:

এবার করোনার বলি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। করোনা উপসর্গ নিয়ে দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি হন জফর সরফরাজ। লালারসের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। গত তিনদিন ধরে পেশোয়ারের একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না। মঙ্গলবার করোনার কোপে প্রাণ হারালেন বছর পঞ্চাশের প্রাক্তন ক্রিকেটার।

প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া পাক ক্রিকেট মহলে। ১৯৮৮ সালে ক্রিকেটে হাতেখড়ি হয় জফরের। পেশোয়ারের হয়ে ১৫টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ৬১৬ রান করেছেন তিনি। ১৯৯৪ সালে অবসর নেন জফর। কোচ হিসেবেও পাক ক্রিকেটে অবদান রয়েছে তাঁর। অনূর্ধ্ব-১৯ এবং সিনিয়র দলের কোচিং করিয়েছেন তিনি। বিশ্বের অন্যান্য দেশের মতো মৃতের সংখ্যা বেড়ে চলেছে পাকিস্তানেও। আক্রান্ত ৫৭০০-রও বেশি।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...