Monday, May 18, 2026

অভিনেত্রী তথা তৃণমূল সাংসদের বাবা’র করোনা-পজিটিভ, পাঠানো হল দ্বিতীয় নমুনা

Date:

Share post:

শরীরে কোভিড-১৯- এর প্রমাণ মিলেছে৷ প্রথম রিপোর্ট এমনই৷ রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানোও হয়েছে বলে জানা গিয়েছে।

আক্রান্ত রোগী অভিনেত্রী তথা তৃণমূল-সাংসদের বাবা। পরিস্থিতি খুবই গুরুতর৷
রবিবার রাতে ওই সাংসদের বৃদ্ধ বাবাকে ইএম বাইপাসে ফুলবাগান থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার প্রবল শ্বাসকষ্ট-সহ অল্প জ্বর নিয়ে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। যখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল। তাঁকে রবিবার রাতেই ইনসুলিন দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে খবর, সাংসদের বাবার শরীরে করোনা আক্রান্ত হওয়ার সমস্ত উপসর্গ দেখা যায়। তারপরেই সোমবার সকালে তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়। ওই হাসপাতালে নিজেদেরই কোভিড পরীক্ষার ব্যবস্থা আছে। সেই পরীক্ষাতে সংক্রমণের প্রমাণ পাওয়া যায়। সূত্রের খবর, বাবার সংক্রমণ কতটা তা নিয়ে আরও নিসংশয় হতে চেয়েছেন ওই সাংসদ। তাই তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ফের নমুনা পরীক্ষার অনুরোধ জানিয়েছেন। হাসপাতাল সূত্রের খবর, একটি সরকারি পরীক্ষাগারে ফের সাংসদের বাবার লালরসের নমুনা পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সেই রিপোর্ট পাওয়া যাবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...