Tuesday, April 28, 2026

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা একলাফে ২৩ বেড়ে হয়েছে ২১৩, বলছে স্বাস্থ্যমন্ত্রক

Date:

Share post:

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২১৩, এমনটাই বলছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ তথ্য। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১৯০। বুধবার সকালে তা বেড়ে দাঁড়াল ২১৩। অর্থাৎ এক রাতে ২৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন রাজ্যে। এই আপডেট বলছে, বাড়ি ফিরেছেন ৩৭ জন, মৃত্যু হয়েছে ৭ জনের। অর্থাৎ এই মুহূর্তে করোনা অ্যাকটিভ রয়েছে ১৬৯ জনের শরীরে।

স্বাস্থ্যমন্ত্রকের এই তথ্য বিশেষ তাৎপর্যপূর্ণ। পর্যবেক্ষকদের অনেকের মতে, এও বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তা নিয়ে স্বাস্থ্যমন্ত্রক ও নবান্নের দেওয়া পরিসংখ্যানের মধ্যে অনেকটাই ফারাক রয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে অ্যাকটিভ পজিটিভের সংখ্যা ১৬৯ হওয়া উচিত। কিন্তু গতকাল সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছিল তাতে বলা হয়েছিল, তখনও পর্যন্ত বাংলায় অ্যাকটিভ পজিটিভের সংখ্যা ১২০।

বিজেপি সহ বিরোধী নেতৃত্বের অভিযোগ, পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও কোভিডে মৃত্যুর ঘটনা গোপন করা হচ্ছে। যা রাজ্যকে আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। কারণ, অনেকে ধরেই নিচ্ছেন যে বাংলায় করোনা সংক্রমণ ছড়ানোর ভয় বিশেষ নেই। তাই বিক্ষিপ্ত ভাবে বহু লোক লকডাউন ভেঙে রাস্তায় বেরিয়ে পড়ছেন। গতকাল এই অভিযোগ তুলে সরাসরি তোপ দাগেন দিলীপ ঘোষ। দাবি করেন, যা বলা হচ্ছে তার চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষের দেহ সৎকারও করা হয়েছে রাজ্যে। একই কথা বলেছেন সিপিএম রাজ্য সম্পাদক ডা. সূর্যকান্ত মিশ্রও। তিনি বলেন, করোনা নিয়ে গ্লোবাল গাইডলাইন অমান্য করে মৃতের সংখ্যায় কারচুপি করছে নবান্ন। যদিও রাজ্য সরকার বারবারই দাবি করছে, কোনও তথ্য গোপন করা হচ্ছে না।

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...