Tuesday, May 26, 2026

গুজব সামলাতে গিয়ে পা ভাঙল ওসি-র

Date:

Share post:

পঞ্জাবের পরে ফের লকডাউনে আক্রান্ত পুলিশ। এবার ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের জামুরিয়া। সেখানকার কোয়ারেন্টাইন সেন্টারে থাকা ছ’জন করোনা আক্রান্ত হয়েছেন- সোমবার রাতে এই গুজব ছড়ায়। মঙ্গলবার, সকালে জামুরিয়া থানার পুলিশ কর্মীরা ওই কোয়ারেন্টাইন সেন্টারে খাবার দিতে গেলে তাঁদের বাধা দেন সেখানে থাকা বাকিরা। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে 25 জন পুলিশ নিয়ে সেখানে যান ওসি সুব্রত ঘোষ। অভিযোগ কোয়ারেন্টাইন সেন্টারে থাকা লোকেরা দাবি জানান, করোনা আক্রান্ত বা বাইরের কাউকে সেখানে রাখা যাবে না। ওসি বলেন, এটা একেবারেই গুজব। এটাতে কান না দিতে। অভিযোগ, আচমকাই পুলিশকর্মীদের উপর লাঠি নিয়ে আক্রমণ চালান কোয়ারেন্টাইনে থাকা লোকেরা। পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আক্রমণে ওসি সুব্রত ঘোষের পা ভাঙে। পরে অন্য পুলিশ কর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে রানিগঞ্জের একটি নার্সিংহোমে নিয়ে যান। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন জানিয়েছেন, শুধুমাত্র গুজবের জেরেই এই অশান্তি। প্রশাসনের তরফ থেকে সবাইকে গুজব ছড়াতে নিষেধ করা হয়েছে। তবে যে 6 জনকে করোনাভাইরাস পরীক্ষার জন্য আসানসোলে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের আর কোয়ারেন্টাইন সেন্টারে ফেরত নিয়ে যাওয়া যায়নি। তাঁদের আসানসোলেই রাখা হয়েছে। যদিও হাসপাতাল সূত্রে খবর, তাঁদের কারও করোনা সংক্রমণ ধরা পড়েনি।

Related articles

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...

ভোট-পরবর্তী গেরুয়া ‘সন্ত্রাস’ রুখতে নয়া কর্মসূচি! উত্তর কলকাতার বৈঠকে সুদীপ-কুণালরা

নির্বাচন-উত্তর পর্বে বিজেপির সন্ত্রাস ও হিংসার রাজনীতি ও বিধানসভা ভোটের ফলাফল এবং সাংগঠনিক শক্তি পর্যালোচনা করতে সোমবার বিকেলে...

সমন্বয়-স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে রাজ্য-কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে নৈশভোজ মুখ্যমন্ত্রীর

প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Subhendu Adhikari)। রাজ্য ও...