Sunday, May 17, 2026

করোনা মোকাবিলা: বাড়ি বাড়ি ঘুরে থার্মল স্ক্রিনিং উত্তরপাড়ায়

Date:

Share post:

করোনা মোকাবিলায় থার্মল স্ক্রিনিংয়ের মাধ্যমে বাড়ি বাড়ি ঘুরে পরীক্ষা শুরু করলেন উত্তরপাড়া পুরসভার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বুধবার সকালে পুরসভার উদ্যোগে বাসিন্দাদের বাড়িতে গিয়ে র‍্যান্ডম পরীক্ষা করেন তাঁরা। কারও জ্বর আছে কি না তা দেখার পাশাপাশি গত কয়েকদিনে কারও কাশি গলাব্যাথা বা অন্য কোনও উপসর্গ দেখা দিয়েছে কি না তাও জিজ্ঞাসা করেন চিকিৎসকরা। কোনও উপসর্গ দেখা দিলে হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয়। উত্তরপাড়া সখের বাজার এলাকা থেকে শুরু হয় স্ক্রিনিং।

পুরসভার মেডিক্যাল অফিসার জানান, হাসপাতালের ফিভার ক্লিনিকে যে পরীক্ষা হয় সেটাই বাড়ি গিয়ে করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে রিপোর্ট সংগ্রহ করবেন। তা স্বাস্থ্য দফতরে পাঠানো হবে। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেন। অকারণে বাইরে না বেরোতে আবেদন করেন। খুব প্রয়োজনে বেরোলেও মাস্ক পরে সামাজিক দূরত্ব বজার রাখতে অনুরোধ করেন। চেয়ারম্যান জানান, পুরসভা পাঁচটা থার্মল গান কিনেছে। যা দিয়ে পুরসভার সমস্ত জায়গায় বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের স্ক্রিনিং করার কাজ চলবে। এরজন্য চারটি জোন ভাগ করা হয়েছে। এই কাজের জন্য স্বাস্থ্যকর্মীদের চারটি দল গঠন করা হয়েছে। এর ফলে শহরবাসীর মনে যে আতঙ্ক তা দূর হবে। অনেক সময় করোনাভাইরাসে আক্রান্ত হলেও প্রাথমিক ভাবে কিছুই বোঝা যাচ্ছে না। সেসময় যারা আক্রান্তের সংস্পর্শে আসবেন তারা সংক্রামিত হতে পারেন।থার্মল স্ক্রিনিং এবং চিকিংসকদের পরামর্শের ফলে সেই অনিশ্চয়তা কাটবে বলে আশা। পুরসভার এই উদ্যোগে খুশি উত্তরপাড়া।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...