Thursday, June 4, 2026

মানবদেহে করোনার ভ্যাকসিন পরীক্ষার অনুমোদন দিল চিন

Date:

Share post:

বিশ্বে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে চিনে দ্বিতীয় দফায় আক্রান্তের খবর জানা যাচ্ছে। বেজিং সরকারের আশঙ্কা, নতুন করে এই মারণ ভাইরাসের সংক্রমণ আবার ছড়াতে পারে। ইতিমধ্যেই মানুষের উপর ভ্যাকসিন পরীক্ষার অনুমোদন দিল চিন।

সূত্রের খবর, রাশিয়া থেকে যে সকল চিনা নাগরিকরা চিনে ফিরছে তারাই মারাত্মকভাবে এই মারণ ভাইরাসের কবলে পড়ছে। তাই রাশিয়া থেকে চিনের নাগরিকদের দেশে ফেরা বন্ধ করার ব্যাপারে সতর্ক হয়েছে চিনা প্রশাসন। এছাড়াও, বেআইনিভাবে বিদেশ থেকে আসা কোনও ব্যক্তি খবর দিলে তাঁকে পুরষ্কার হিসেবে ৭১০ মার্কিন ডলার দেওয়ার কথাও ঘোষণা করেছে চিনা প্রশাসন।

Related articles

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...