Saturday, June 27, 2026

রাজ্যে এই প্রথম করোনা- আক্রান্ত এক পুলিশকর্মী

Date:

Share post:

রাজ্যে এই প্রথম এক পুলিশকর্মীর করোনা- আক্রান্ত হওয়ার খবর মিলেছে৷ রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বাঙুর হাসপাতালে গত ১২ এপ্রিল ভর্তি করা হয়েছে ওই পুলিশ কর্মীকে।

কলকাতা পুলিশের কনস্টেবল পদমর্যাদার ওই কর্মী উত্তর ডিভিশনের একটি থানায় কর্মরত।নারকেলডাঙা পুলিশ কোয়ার্টারে থাকেন ওই পুলিশকর্মী।

হাসপাতাল সূত্রে খবর, প্রথমে কিডনির অসুখ নিয়ে ভর্তি হন ওই পুলিশকর্মী। পরে তাঁর শরীরে করোনা’র উপসর্গ দেখা দেয়৷ লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে সেই রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পজিটিভ আসার পরে তাঁর পরিবারকে কোয়রান্টিনে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কোভিডের পাশাপাশি অন্যান্য পুরনো রোগ থাকায় ওই পুলিশকর্মীর শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। ওদিকে কলকাতা পুলিশের সদস্যরা করোনায় আক্রান্ত হতে পারেন এই আশঙ্কা থেকেই পুলিশ ট্রেনিং স্কুলে একটি বিশেষ শাখা গঠন করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, ১২ জন পুলিশ কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাহিনীর কারও মধ্যে কোভিডের উপসর্গ দেখা দিলে, কেউ আক্রান্ত হলে তাঁকে দ্রুত আইসোলেশনে পাঠানো, তাঁর পরিবার এবং সংস্পর্শে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে কোয়রান্টিনে পাঠানোর ব্যবস্থা করবে কলকাতা পুলিশের এই বিশেষ শাখা।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...