Tuesday, May 26, 2026

করোনা গুজব: গ্রেফতার প্রাক্তন স্বাস্থ্যকর্মী

Date:

Share post:

করোনা সংক্রান্ত গুজব ছড়িয়ে এবার গ্রেফতার প্রাক্তন স্বাস্থ্যকর্মী। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সুচিত্রা দাস নামে ওই মহিলা একটি পোস্ট শেয়ার করেন। করোনা সংক্রমণ সম্পর্কে বিভ্রান্তিকর প্রচারের অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। যে ব্যক্তির থেকে তিনি ওই পোস্টটি শেয়ার করেছিলেন, দিল্লির বাসিন্দা সেই হরিপদ বিশ্বাসকেও খুঁজছে পুলিশ। তবে সূত্রের খবর, হরিপদের আদিবাড়ি আলিপুরদুয়ারেই।

একজন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী হয়ে কীকরে সুচিত্রা দাস বিভ্রান্তিকর তথ্য ছড়ালেন তা ভেবে হতবাক জেলা স্বাস্থ্য দফতর।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে অভিযোগ পেয়ে তাঁরা ঘটনার তদন্ত শুরু করেন। তারপরে ওই মহিলাকে জামিনযোগ্য ধারায় গ্রেফতার করা হয়।
কী ছিল সুচিত্রা দাসের শেয়ার করা পোস্টে? বলা হয়েছিল, “৭ জন করোনা–‌আক্রান্ত রোগী আলিপুরদুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। একজনের মৃত্যুও হয়েছে”। এই তথ্য পেয়ে চমকে ওঠেন জেলার স্বাস্থ্য আধিকারিকরা। এই খবরের জেরে বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণকুমার শর্মা জানান, আলিপুরদুয়ারে এখনও পর্যন্ত কোনও করোনা–‌আক্রান্তের হদিশ মেলেনি। এর ফলে এ ধরনের খবরে উদ্বেগ ছাড়ায় স্বাস্থ্য দফতরে। ভুয়ো খবর ছড়ানো আটকাতে অবসরপ্রাপ্ত মহিলা স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করা হয়।

Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...