Friday, May 15, 2026

ভিডিওকলে বাবার শেষযাত্রা দেখতে হল বলিউডের এই অভিনেত্রীকে

Date:

Share post:

চলছে সব থেকে কঠিন সময়। করোনার বিরুদ্ধে লড়ছে দেশবাসী। এমন সঙ্কটের সময় ঘটে গেল ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর সেই ছোট্ট ‘অঞ্জলি’র জীবনে এক কঠিন ঘটনা। ‘অঞ্জলি’ বা সানা সইদের কথা সকলেরই মনে আছে। সম্প্রতি খারাপ সময়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন অভিনেত্রী।

সূত্রের খবর, তিনি এই মুহূর্তে রয়েছেন লস-অ্যাঞ্জেলসে। ২২ মার্চ জনতা কার্ফুর দিন মুম্বইয়ে তাঁর বাবা আব্দুল আহাদ সইদ মারা যান। কিন্তু লকডাউনের জেরে তিনি দেশে ফিরতে পারেননি। থাকতে পারেননি বাবার শেষ যাত্রায়। বাধ্য হয়ে বাবাকে ভিডিওকলে দেখেছেন তিনি। সানার বাবা ডায়বেটিক রোগী ছিলেন। মাল্টিপল অর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু হয় তাঁর।

অন্যদিকে দেশে রয়েছেন তাঁর মা এবং দিদি। কিন্তু এখন দেশে ফেরার সব রাস্তা বন্ধ। তাই তাকে সেখানে একাই থাকতে হচ্ছে।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...