Thursday, May 14, 2026

ওড়িশা থেকে সাইকেলে চেপেই হরিপাড়ায় ফিরলেন ৩ শ্রমিক

Date:

Share post:

লকডাউনে কাজ নেই। বাড়িও ফেরা হয়নি দীর্ঘ দিন। তাই ওড়িশা থেকে সাইকেলে চেপেই বাড়ি ফিরলেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার নির্মাণ শ্রমিকরা। লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়ার পরে সোমবার ভুবনেশ্বর থেকে সাইকেলে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার তিন শ্রমিক সুন্দলপুরের আবদুল লতিফ, অলিনগরের লালন শেখ ও শাহাজাদপুরের রমজান শেখ। ৬৪১ কিলোমিটার সাইকেল চালিয়ে বৃহস্পতিবার সকালে বাড়িতে পৌঁছোন ওই তিনজন।

করোনা সতর্কতায় দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতারাতি বাস-ট্রেন, সবই বন্ধ হয়ে যায়। ভিন রাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিকরা ভেবেছিলেন, কোনওমতে ২১ দিন কাটিয়ে দিতে পারলেই বাড়ি ফেরা যাবে। কিন্তু ৩মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেয় কেন্দ্র। এই পরিস্থিতিতে সাইকেলই ভরসা। তাই ভুবনেশ্বর থেকে সাইকেলে চেপে হরিহরপাড়ার বাড়ি ফেরেন ৩ শ্রমিক। কিন্তু এখন বাড়ি ফিরেও তাঁদের আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন সবাই।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...