Tuesday, April 28, 2026

দার্জিলিং ও কালিম্পংয়ে ঢোকার রাস্তা আজ থেকে বন্ধ

Date:

Share post:

আজ, শুক্রবার থেকেই বন্ধ করা হচ্ছে দার্জিলিং ও কালিম্পংয়ে ঢোকার রাস্তা৷ লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে দার্জিলিং ও কালিম্পংয়ের রাস্তায় প্রতিদিন ভিড় বেড়েই চলেছে।

আজ, শুক্রবার কালিম্পং ও দার্জিলিংয়ে ঢোকার সমস্ত প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হবে৷ কঠোরভাবে লকডাউন মানার জন্য ওই দুই শহরে ঢোকা ও বেরোনোর একটি মাত্র পথ খোলা থাকবে। ওই পথ দিয়ে শুধু অত্যাবশ্যকীয় পণ্য যাতায়াতের গাড়িকেই ছাড়পত্র দেওয়া হবে। অন্যদিকে, দার্জিলিং সদর বাজারে লকডাউন অমান্য করে ভিড় করার ঘটনায় উদ্বিগ্ন মোর্চার সভাপতি বিনয় তামাংও। আজ, শুক্রবার দার্জিলিং পুলিসকে সঙ্গে নিয়ে তিনি দার্জিলিং সদর বাজার যাবেন লকডাউন খতিয়ে দেখতে। বিনয় তামাং বলেন, শুক্রবার থেকে দার্জিলিংয়ে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হবে। শুধু অত্যাবশ্যকীয় পণ্য বোঝাই গাড়ি ঢোকার ছাড়পত্র দেওয়া হবে। বাকি সব রাস্তা বন্ধ থাকবে। অন্যদিকে, সুস্থ থাকায় ও ১৪ দিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কালিম্পংয়ের দু’টি সরকারি কোয়ারেন্টাইন সেন্টার থেকে ৪১ জনকে বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয়। কালিম্পংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জিটিএ’র চেয়ারম্যান অনীত থাপার উপস্থিতিতে এদিন ওই ৪১ জনকে ছেড়ে দেওয়া হয়। কালিম্পংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এ সিমলাংগি বলেন, ওই ৪১ জনের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় বৃহস্পতিবার সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিন অবশ্য কালিম্পংয়ের একটি সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে আরও ১৪ জনকে নতুন করে ভর্তি করা হয়েছে।

Related articles

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...

রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই...

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...