Friday, May 15, 2026

গাড়ি শিল্প তলানিতে, রিভার্স রেপো রেট কমালেই চাঙ্গা হবে অর্থনীতি!

Date:

Share post:

খোদ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বললেন যে গাড়ি শিল্প বিশাল ক্ষতির মুখে। করোনা আক্রমণের আগেই দেশজুড়ে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। করোনা পরবর্তী সময়ে গাড়ি শিল্পের অবস্থা আরও যে দুর্বিষহ হবে তা গভর্নর শক্তিকান্ত দাসের কথায় পরিষ্কার হয়ে গিয়েছে। এই কারণে তিনি রেপো রেট অপরিবর্তিত রেখেই রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছেন। রিভার্স রেপো রেট ৪ বেসিস পয়েন্ট থেকে তাই কমে হল ৩.৭৫। জিডিপির ৩.২% অর্থের যোগান দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের এই আশার পিছনে রয়েছে কৃষি। ভারত কৃষিপ্রধান দেশ। আর এ বছর স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে মৌসম ভবন। সেই আশাকে ভিত্তি করেই একদিকে যেমন রিভার্স রেপো রেট কমিয়েছেন ঠিক সেরকমভাবেই আর্থিক বৃদ্ধির স্বপ্ন দেখছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। কিন্তু অর্থনীতিবিদরা প্রশ্ন তুলেছেন, কোভিড হামলা মে মাসেই শেষ হবে নাকি তা আরও বৃদ্ধি হবে? আর তা যদি হয় তাহলে সমস্যা আরও বাড়বে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...