Wednesday, May 13, 2026

ইমেলের উত্তর দিচ্ছেন না করদাতারা, কাজ আটকে আয়করের

Date:

Share post:

করদাতাদের আর্থিক স্বস্তি দিতে কর বাবদ জমা দেওয়া অতিরিক্ত টাকা ফেরানো হবে। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আয়কর দফতর সূত্রে খবর, সাধারণ মানুষের অসহযোগিতায় এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

আয়কর দফতর জানিয়েছে, কর দাতাদের ইমেল করা হয়েছে। কিন্তু অনেকেই সেই ইমেলের জবাব দেননি। যে সংখ্যাটা প্রায় ১.৭৪ লাখ। যার ফলে তাঁদের রিফান্ড আটকে রয়েছে। গত এক সপ্তাহে ১০.২ লাখ করদাতাকে ৪,২৫০ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়কর দফতর।

আয়কর দফতর জানিয়েছে, টাকা সরাসরি করদাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। অনেকক্ষেত্রেই তথ্য মিলছে না। এই পরিস্থিতিতে ভেরিফিকেশন ইমেল পাঠানো হচ্ছে। যাতে সঠিক তথ্য দিয়ে আবেদন করতে পারে করদাতা। আবার তথ্য যে সঠিক তাও জানাতে হবে ইমেলের মারফতেই।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...