Saturday, June 20, 2026

লকডাউনে রেশন দুর্নীতির অভিযোগ তুলে খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি রাহুলের

Date:

Share post:

এবার সরাসরি নাম করে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পদত্যাগ দাবি করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এক ভিডিও বার্তায় রাহুল সিনহা বলেন, “রাজ্যে রেশন নিয়ে লাগাতার দুর্নীতি চলছে। লুটপাট চলছে। রাজনীতি হচ্ছে।”

এখানেই শেষ নয়। বিজেপি নেতা মারাত্মক অভিযোগ তুলে বলেন, “লকডাউনের অনেক আগে থেকেই খাদ্যমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতি হচ্ছে রেশন ব্যবস্থায়। পুরো রেশন ব্যবস্থার চেইনটাকে ধ্বংস করছেন খাদ্যমন্ত্রী। যার ফল এখন ভুগতে হচ্ছে মানুষকে। আমি মুখ্যমন্ত্রীকে আবেদন করছি, অবিলম্বে খাদ্যমন্ত্রীকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হোক।”

এরপরই রাহুল সিনহা বলেন, “কেন্দ্রীয় সরকার দেশের প্রতিটি মানুষের জন্য ৫ কেজি করে চাল-গম ও ১ কেজি করে ডালের সংস্থান করার পরেও রাজ্যজুড়ে রেশনের জন্য হাহাকার করতে হচ্ছে মানুষকে। কারণ, খাদ্যমন্ত্রী সব লুট করেছেন। তাই করোনা সঙ্কটে যাদের দরকার, তারা রেশন পাচ্ছেন না।”

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...