Saturday, March 14, 2026

করোনা রুখতে অনেকটাই সফল ইউরোপের এই দেশ

Date:

Share post:

করোনা দাপটে কাবু সারা পৃথিবী। কিন্তু বিশ্বের বহু দেশে এখনও তাণ্ডব শুরু করতে পারেনি মারণ ভাইরাস। যার মধ্যে নাম রয়েছে গ্রিসের। ১৭ এপ্রিল পর্যন্ত গ্রিসে করোনায় আক্রান্ত হয়েছেন ২,২২৪ জন, মারা গিয়েছেন ১০৮ জন। গত দুই দিনে ১৫ জন করে নতুন আক্রান্ত হয়েছে।

ইউরোপের অন্য দেশের মধ্যে করোনা রুখতে অনেকটাই সফল গ্রিস। জানুয়ারিতেই দেশের সব এয়ারপোর্টে স্ক্রিনিং শুরু করেছে। চিন থেকে সেদেশে যাওয়া বিমানের যাত্রীদের বিশেষ পরীক্ষা করা হয়। বাতিল করা হয়েছে কার্নিভাল। ২৩ মার্চ থেকে শুরু হয়েছে লকডাউন। জরুরি প্রয়োজনে বাইরে
বেরোলে নির্দিষ্ট নম্বরে এস এম এস করে জানতে হবে। বিনা প্রয়োজনে বাইরে বেরোলে ১৫০ ইউরো জরিমানা দিতে হবে বলে জানিয়েছে সরকার।

প্রসঙ্গত, টানা ১০ বছর ভয়াবহ অর্থনৈতিক সংকটে ছিল গ্রিস। সেই সময় বিশেষজ্ঞদের পরামর্শ মানেনি তৎকালীন সরকার। তাই একই ভুল বারবার নয়। প্রতিদিন টিভির পর্দায় আসেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাস করা সংক্রামক রোগের প্রফেসর ও সিভিল প্রটেকশান ও ক্রাইসিস ম্যানেজমেন্ট-এর ডেপুটি মন্ত্রী। দেশের সামগ্রিক পরিস্থিতি এবং ঘরে থাকার বার্তা দেন তাঁরা।

spot_img

Related articles

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...