Monday, May 25, 2026

ভারতে করোনার ভবিষ্যত বোঝা যাবে আগামী ৫-৭ দিনে, মত এইমসের

Date:

Share post:

করোনা নিয়ে ভারতের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন মহল। এই পরিস্থিতিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস তথা এইমস তুলে ধরল এক তথ্য।

এইমসের ডিরেক্টর ডা: রণদীপ গুলেরিয়া জানান, আগামী ৫-৭ দিনের মধ্যে ভারতের ভবিষ্যত নির্ধারণ হবে।

করোনা পরিস্থিতি কোন দিকে এগোবে তা নিয়ে তিনি বলেন, “ভাইরাস প্রতিরোধ করতে হবে। সেক্ষেত্রে রেমডেসিভির ড্রাগ ব্যবহার করা যেতে পারে কিনা, সেই বিষয়ে ট্রায়াল চলছে। একইসঙ্গে প্লাজমা থেরাপি করার কথাও ভাবছি। এই পদ্ধতিতে একজন করোনা সংক্রামিত ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তার শরীরের অ্যান্টিবডি করোনা প্রতিরোধে সক্ষম হয়।” তিনি আরও বলেন, “গত কয়েক দিনে করোনা সংক্রমণের হার অনেক কম। সংক্রমণের হার কমলে তবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে। এই চিত্র পরিষ্কার হবে আগামী ৫-৭ দিনের মধ্যে।”

Related articles

‘পাড়ায় সমাধান’ প্রকল্প বন্ধের নির্দেশ রাজ্যে! পুরসভাগুলির থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে বরাদ্দ অর্থও

পালাবদলের পরেই আগের সরকারের আমলের অনেক প্রকল্প ও উন্নয়নমূলক কাজ বন্ধ করছে বিজেপি সরকার (BJP Government)। পুরসভা এলাকায়...

হেস্টিংসে শিশুর মৃত্যু! তীব্র চাঞ্চল্য এলাকায়

বাতিস্তম্ভের আলো খুলে পড়ে শিশুর মৃত্যু হেস্টিংসে (Hastings)। সোমবার সকালে হেস্টিংস (Hastings) থানা এলাকার বিদ্যাসাগর সেতুর এজেসি বসু...

বিশ্ব বাজারে তেলের দাম কমার দিনই ভারতে বাড়ল! সরব তৃণমূল

মাত্র ১১দিনের ব্যবধান। ভারতে চারবার বাড়ল পেট্রোল ডিজেলের দাম। সর্বশেষ সোমবার যে দাম বেড়েছে তাতে রাজধানীতেও তেলের দাম...

আরশোলাকে ভয়! CJP-র বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে এবার সুপ্রিম কোর্টে মামলা

ককরোচ জনতা পার্টি বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের আবেদন। এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজা চৌধুরী নামে এক...