Saturday, June 20, 2026

আলিপুরদুয়ারে কাদের প্ররোচনায় এই শেষকৃত্যে বাধার অশান্তি?

Date:

Share post:

আলিপুরদুয়ারের এক কালোদিন????

লড়াই কার সাথে হবে? কোভিডের সাথে নাকি উস্কানি, সস্তা রাজনীতির সাথে?
গতরাতে_শালকুমারহাটের ছবি। গাড়ির পর গাড়ি পূড়ল। যে পুলিশ নিজদের পরিবার ছেড়ে আমাদের জন্য কাজ করছে, এমনকি দেশজুড়ে সংক্রামিত এলাকাতেও কাজ করছে,এমনকি দিনরাত কাজের পাশাপাশি রাজ্যজুড়ে রক্তের জোগান তারাই দিচ্ছে আর সেই পুলিশই আক্রান্ত হল গতরাতে। কিছু পুলিশ গভীর জলদাপাড়ার জংগলে পালিয়ে আশ্রয় নিল।
কিছু নেতা জলঘোলা করতে চাইছে সংকীর্ণ রাজনীতির স্বার্থে। গতকালের মৃত ব্যক্তি করোনা আক্রান্ত প্রমাণ এখনও আসেনি৷ গাইডলাইনটা একটু জানতে হবে, যেহুতু উপসর্গ নিয়ে মারা গেছে তাই সাবধানতাবশত পজিটিভ রুগীর মত একই নিয়মে তার শেষকৃত্য হবে এবং উপসর্গ ছিল বলেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি(লুকোতে চাইলে পরিবারকে দিয়ে দিতে পারত প্রশাসন)। এইক্ষেত্রে যেহুতু মৃতব্যক্তির ধার্মিক রীতি অনুযায়ী তাকে কবর দেওয়া নিয়ম তাই শিলতোর্ষার চড় আগে থেকেই চিহ্নিত ছিল। সন্ধ্যেয় মারা গিয়েছে বলেই রাতে যাওয়া হয়েছে। রাতের অন্ধকারে চুপিচাপির কোন গল্প নেই।
তবে হ্যা প্রশাসনের উচিৎ ছিল আগে হোমওয়ার্ক করে স্থানীয়দের সেনসাটাইজড করার।
গ্রামের মানুষকে উস্কিয়ে ভুল বোঝানো যেতেই পারে কিন্তু আমরা এই সংকীর্ণ মানসিকতা নিয়ে চললে লড়াই কার সাথে হবে?
যদিও কোন পজিটিভ মারা যায় তাহলে কি তার শেষকৃত্য কি কোন এলাকায় করা যাবেনা?
কী হবে তার শবদেহের????
যারা জলঘোলা করছেন তারা শুধু এই প্রশ্নটির উত্তর দিয়ে দিন।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...