Friday, May 15, 2026

প্রয়াত যোগী আদিত্যনাথের বাবা, শেষকৃত্যে যেতে পারছেন না মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রয়াত হলেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাবা। তাঁর বাবা আনন্দ কুমার বিশতের বয়স হয়েছিল ৭১ বছর। সোমবার এই মৃত্যুর সংবাদ জানান সংশ্লিষ্ট রাজ্যের এক আমলা।

গত মাসে কিডনির সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে তাঁর উত্তরাখণ্ডের পৌরি জেলার বাড়িতে।

এদিন করোনা নিয়ে বৈঠক চলাকালীন বাবার মৃত্যুর খবর পেয়েছিলেন যোগী আদিত্যনাথ। কিন্তু লকডাউনের জন্য বাবার সৎকারে যেতে পারছেন না বলে নিজেই জানালেন আদিত্যনাথ। তিনি বলেন, “বাবা আমায় নিঃস্বার্থ, কর্মঠ এবং বিশ্বাসী হওয়ার শিক্ষা দিয়েছেন। তাঁর শেষ সময় পাশে থাকতে চেয়েছিলাম। কিন্তু তা সম্ভব হলো না। সামাজিক দূরত্ব বজায় রেখে সৎকারের কাজ করবে আমার পরিবার।”

Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...