Thursday, May 14, 2026

করোনার ‘অজুহাতে’ ইমিগ্রেশন বন্ধ করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প

Date:

Share post:

বিশ্বকে অন্যরকম দুঃসংবাদ শোনাতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এই দুঃসংবাদের আওতায় পড়বে ভারতও৷

মার্কিনদের চাকরি সুনিশ্চিত করতে এবং মার্কিন মুলুকের চাকরিতে গোটা বিশ্বের ভাগ বসানো বন্ধ করতে কিছুদিনের জন্য কাজের খোঁজে দুনিয়ার কোনও প্রান্তের মানুষকেই আমেরিকায় পা রাখতে দিতে চান না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! সম্ভবত বুধবারই সরকারিভাবে এই ঘোষণা করতে চলেছেন ট্রাম্প৷

মার্কিন প্রেসিডেন্ট এক টুইটে লিখেছেন, “অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াইয়ের এই সময়ে মহান মার্কিন নাগরিকদের (গ্রেট আমেরিকান সিটিজেন্স) চাকরি সুরক্ষিত রাখা জরুরি। সেই লক্ষ্যে আপাতত আমেরিকায় ইমিগ্রেশন বন্ধ করার জন্য সরকারি নির্দেশে সই করতে চলেছি আমি।”

ট্রাম্পের এই ঘোষণায় মার্কিন মুলুকে কাজ করা অনাবাসী ভারতীয়দের জীবনযাত্রা অনিশ্চিত হওয়ার আশঙ্কা প্রবল৷
বিষয়টির দিকে নজর রাখছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, ট্রাম্প এ ধরনের কিছু করতে পারেন আঁচ করেই হাইড্রক্সিক্লোরোকুইন চেয়ে তিনি হুমকি দেওয়ার পরেও পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটেনি ভারত সরকার৷
মার্কিন মুলুকের চাকরি আরও বেশি ‘ভূমিপুত্রদের’ দেওয়ার পক্ষে অতীতে বহু বার সওয়াল করেছেন ট্রাম্প৷ এবার করোনা’র ‘অজুহাতে’ সেই কাজটাই তিনি করতে চলেছেন বলে আশঙ্কা করছে গোটা বিশ্ব৷ বিশেষ দক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য আমেরিকা বছরে ৮৫ হাজার ভিসা দেয়৷ এই ভিসার দৌলতে আমেরিকার অসংখ্য সংস্থায় কাজ করতে যান বহু ভারতীয়। তার উপরে নির্ভরশীল ভারতের তথ্যপ্রযুক্তি শিল্প। তাই ট্রাম্পের এই ঘোষণায় সিঁদুরে মেঘ দেখছে ন্যাসকম। তবে এই সিদ্ধান্তের খুঁটিনাটি না-জানা পর্যন্ত ঠিক কাদের ওপর এই আঘাত আসবে, তা বলা শক্ত। শুধু কি নতুন অভিবাসন বন্ধ হবে ? না’ কি কোপ পড়বে পুরনোদের উপরেও, সেদিকেই এখন নজর গোটা দুনিয়ার ৷

Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...