Monday, May 18, 2026

ত্রাণ গেল কাঁটাতার পেরিয়ে

Date:

Share post:

কোচবিহার দিনহাটা ২ নম্বর ব্লকের গোবরাছাড়া নয়ারহাট গ্রাম। গ্রাম পঞ্চায়েত এলাকার একটা বড় অংশ রয়ে গেছে কাঁটাতারের ওই পারে বাংলাদেশের দিকে। সেখানেও সাধারণ মানুষের বাস। তাঁদের খাবার নেই। রেশন অনেক দূরের ব্যাপার। বুধবার তাঁদের হাতে খাবার তুলে দিলেন গোবরাছাড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ বেগম। তাঁর এই উদ্যোগে সহযোগিতা করে সীমান্তরক্ষী বাহিনীরা। অঞ্চলের বাসিন্দাদের চাল, ডাল, বিস্কুট, ডিম, সোয়াবিন দেওয়া হয়। একই সঙ্গে গ্রামবাসীদের পরিবেশ পরিষ্কার রাখতে এবং দূরত্ব বজায় রাখতে বলা হয়।

প্রসঙ্গত, প্রথমে ভূখণ্ডটি ছিল ছিট মহল। কাঁটাতার তৈরি হয়ে গেছে অনেক আগেই। তারপরে ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে সম্পূর্ণ এলাকাটি এসেছে ভারতের মাটিতে। কাঁটাতার কিন্তু রয়ে গিয়েছে। সেই সব মানুষদের পাশে এসে দাঁড়ালেন মমতাজ বেগম।

Related articles

রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপিশাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন!

নারী সুরক্ষার বুলি আওড়ানো বিজেপির দখলে থাকা রাজস্থানে (Rajsthan Gang Rape) গণধর্ষণের অভিযোগের বিচার না পেয়ে আত্মঘাতী ২...

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...