Thursday, March 19, 2026

কেন্দ্রীয় দলকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে : বিনয় তামাং

Date:

Share post:

করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। ওই পাঁচ সদস্যের দলকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপরেই জিটিএ এলাকা পর্যবেক্ষণ করতে পারবেন তাঁরা। বুধবার এ কথা সাফ জানালেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং।

এদিন সাংবাদিক বৈঠক বিনয় তামাং বলেন, ‘‘করোনা সংক্রমণ রুখতে লকডাউন জারি করেছে কেন্দ্র। এমনকী রাজ্য ও জেলাগুলির মধ্যে যাতায়াতের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনও রাজ্য বা জেলা থেকে অন্য রাজ্যে গেলে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। ওঁরা দিল্লি থেকে এসেছেন। তাহলে প্রতিনিধিদলের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না কেন? কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণ নিয়ে কোনও আপত্তি নেই। কিন্তু সরকারের নিয়ম মতো ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।”

করোনাভাইরাস ঘটিত সংক্রমণ মোকাবিলা কেমন চলছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় দল। কলকাতা, হাওড়া সহ রাজ্যের ৭ টি জেলায় চিকিৎসা পরিকাঠামো, টেস্টের পরিসংখ্যান ইত্যাদি খতিয়ে দেখবেন তাঁরা। যার মধ্যে রয়েছে শিলিগুড়িও। এদিন প্রতিনিধি দল পৌঁছেছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং – এর করোনা পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট দেবেন তাঁরা।

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...