Saturday, May 16, 2026

কেন্দ্রীয় প্রতিনিধিরা থাকাকালীন এম আর বাঙুর হাসপাতাল থেকে রাস্তায় হাঁটলেন করোনা রোগী!

Date:

Share post:

কলকাতার রাস্তায় করোনাভাইরাস পরিস্থিতি খতিয়ে দেখতে বেরিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। রাজারহাটের পর এম আর বাঙুর হাসপাতালে পরিদর্শনে আসেন তাঁরা। ঘড়ির কাঁটা তখন প্রায় দুটোর ঘর ছুঁই ছুঁই । কেন্দ্রীয় দলের উপস্থিতির মধ্যেই এম আর বাঙুর হাসপাতালে ঘটে গেল বেনজির ঘটনা! হাসপাতাল থেকেই হেঁটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন এক করোনা আক্রান্ত রোগী।
হঠাৎ হাসপাতালের মেন গেটের ভিতর থেকে ভেসেআসে, ‘‘সরে যান, উনি করোনা পজিটিভ পেশেন্ট। সবাই সরে যান।’’ আতঙ্কে তত ক্ষণে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। পড়িমরি করে যে যার মতো ছিটকে যাচ্ছেন। তখনই দেখা মেলে এক প্রৌঢ়ের। পরনে সাদা স্ট্রাইপ দেওয়া কালো ট্র্যাক প্যান্ট, উপরে সাদা-কালো ছাপের টি-শার্ট।
বৃহস্পতিবারের এই ঘটনায় হতবাক উপস্থিত সকলেই ।চিকিৎসক থেকে হাসপাতালকর্মী— সকলেই তখন ব্যস্ত। তার মধ্যেই হাসপাতালের ওয়ার্ড থেকে বেরিয়ে পড়েন ওই প্রৌঢ়। প্রায় সবার চোখ এড়িয়ে তিনি হাসপাতালের চৌহদ্দি পেরিয়ে বেরিয়ে পড়েন দেশপ্রাণ শাসমল রোডে। তার পর হাসপাতালের গা ঘেঁষে ফুটপাথ ধরে তিনি হাঁটতে শুরু করেন টালিগঞ্জ মেট্রো স্টেশনের দিকে।
মেন গেটের বাইরে রোগীর পরিজনদের সঙ্গে কয়েকজন হাসপাতালকর্মীও দাঁড়িয়ে ছিলেন। কিছু ক্ষণ ধরেই সেখানে কয়েক জন আলোচনা করছিলেন, তাঁদের রোগীকে ওয়ার্ডে পাওয়া যাচ্ছে না। সম্প্রতি করোনা পরীক্ষায় সেই রোগীর পজিটিভ রিপোর্ট এসেছে। ওই প্রৌঢ়কে এমন পোশাকে ও ভাবে হেঁটে যেতে দেখে হাসপাতালকর্মীদের সন্দেহ হয়। তাঁরাই প্রথমে পথ আটকান ওই প্রৌঢ়ের। তারপরই পুরো ঘটনা সামনে আসে।

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...