Friday, June 26, 2026

বীরভূমের আন্তঃজেলা সীমানায় নজরদারি

Date:

Share post:

বীরভূম এবং ঝাড়খণ্ড সীমানা পরিদর্শন করলেন বর্ধমান রেঞ্জের আইজি ভরতলাল মিনা। বৃহস্পতিবার, বীরভূম সফরে গিয়ে তিনি আন্তঃরাজ্য সীমানায় নাকা চেকিং ব্যবস্থা খতিয়ে দেখেন। পাশাপাশি, ঝাড়খণ্ডের কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গেও কথা বলেন। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার শ্যাম সিং সহ অন্যান্য আধিকারিকরা।
রাজ্য পুলিশের বর্ধমান রেঞ্জের আইজি ভরতলাল মিনা এদিন বীরভূম জেলায় যান। তিনি সিউড়ি ও মহম্মদ বাজার থানা এলাকার সীমানা ঘুরে দেখলেন। প্রথমে তিনি সিউড়ি থানার দিঘুলি পরিদর্শন করেন। পরে ছাগলকুরিতে যান। ওই দুটি জায়গায় যে পুলিশি ব্যবস্থা এবং অস্থায়ী বাঙ্কার রয়েছে সেগুলি দেখেন। আইজি কথা বলেন, ঝাড়খণ্ড রাজ্যের কর্তব্যরত পুলিশের সঙ্গে। তিনি জানতে চান তাদের পক্ষ থেকে সীমানা পারাপার বন্ধ করতে কী কী ব্যবস্থা রয়েছে? কতক্ষণ ডিউটি করেন তাঁরা? একই সঙ্গে বীরভূম পুলিশের সঙ্গে তাঁদের কথা হয় কি না তাও জানতে চান। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সঙ্গে ঝাড়খণ্ড সীমানায় বারোটি স্থায়ী নাকা চেকিং পয়েন্ট রয়েছে। এছাড়াও বর্তমান লকডাউন পরিস্থিতিতে বেশ কয়েকটি অস্থায়ী নাকা চেকিং করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।
সাধারণ মানুষের যাতায়াত বন্ধ থাকলেও অসুস্থতার ক্ষেত্রে প্রবেশে মানবিক কারনে ছাড় দেওয়া হয়েছে। বর্ধমান রেঞ্জের আইজি ভরতলাল মিনা বলেন,” করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যে লকডাউন চলছে তাতে বীরভূম জেলার সঙ্গে ঝাড়খন্ড রাজ্যের আন্তঃরাজ্য সীমানা আছে তার নাকা চেকিং ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। এছাড়া চিকিৎসার জন্য যারা ওই রাজ্য থেকে এই জেলাতে আসছেন তা নিয়ম মেনেই পদক্ষেপ করা হচ্ছে”।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...