Saturday, May 16, 2026

“শুভ বুদ্ধির উদয় হোক”, মুখ্যমন্ত্রীকে বিঁধেও কিছুটা সুর নরম রাজ্যপালের

Date:

Share post:

টুইট এবং পরপর ‘পত্রবোমা’র পরে মুখ্যমন্ত্রীকে বিঁধেও কিছুটা সুর নরম রাজ্যপাল জগদীপ ধনকড়ের। বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠানোর পরে তার জবাব দিলে, ফের তাঁকে চিঠি পাঠান রাজ্যপাল। একই সঙ্গে নিজের টুইটার হ্যান্ডেল সে চিঠি প্রকাশ করে রাজ্যপাল জানান, শুক্রবার সকাল ১১ টা নাগাদ তিনি আরও বিস্তারিতভাবে সংবাদমাধ্যমকে সব জানাবেন। তবে ঘড়ির কাঁটা এগারোটা পার করে আরও দেড় ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলকে উদ্দেশ্য করে একটি ছোট টুইট করেন রাজ্যপাল। তাতে তিনি লিখেন, “আশা করি শুভ বুদ্ধির উদয় হবে। রাজ্যবাসী যে সঙ্কটের মুখোমুখি হয়েছেন তা কাটাতে এখন একযোগে কাজ করাটাই লক্ষ্য”।

পরপর রাজ্যপালের করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের বিরুদ্ধে অসন্তোষ এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া নিয়ে বিস্তার আলোচনা হয়। সংবাদ শিরোনামে আসে রাজ্যপালকে দেওয়া মুখ্যমন্ত্রীর জবাব এবং তারপর ধনকড়ের দেওয়া প্রত্যুত্তর। এত সবের পর রাজ্যপালের এই সংক্ষিপ্ত টুইট দেখে অনেকেরই মত, হয়তো এ বিষয়ে কেন্দ্র থেকে রাজ্যপালের কাছে কোন নির্দেশ এসেছে। অথবা রাজ্যের এই সঙ্কটময় পরিস্থিতিতে এই ধরনের দোষারোপ রাজ্যের সাংবিধানিক প্রধানের ভাবমূর্তি নষ্ট করতে পারে বলে মনে করে সুর নরম করেছেন ধনকড়।

 

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...