Monday, May 11, 2026

ফের ভারতীয় দলকে ইমরানের খোঁচা

Date:

Share post:

ফের ভারতীয় ক্রিকেট দলকে খোঁচা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন,”আমার ভারতের জন্য খারাপ লাগত। এতবার ওদের হারিয়েছি। ওরা সবসময় চাপে থাকত। সেই টসের সময় থেকেই ওদের অধিনায়ক প্রচন্ড চাপে থাকত। আমি ওর দিকে তাকাতেই বুঝতে পারতাম খুব ভয় পেয়ে আছে। সেসময় ভারত আমাদের প্রতিদ্বন্দ্বীই ছিল না।”

খেলার মাঠে ভারত-পাকিস্তান যুদ্ধ লেগেই থাকত। তা ইমরান খান বনাম কপিল দেব থেকে শুরু করে শচিন বনাম ইনজামাম হয়ে কোহলি বনাম বাবর আজম। দুই দেশের মধ্যে ক্রিকেটের তিনটি ফরম্যাট মিলিয়ে খেলা হয়েছে ১৯৯টি ম্যাচ। এর মধ্যে ভারত জিতেছে ৭০টি। পাকিস্তান জিতেছে ৮৬টি। মোট ৫৯টি টেস্টের মধ্যে ভারত জিতেছে ৯টি। পাকিস্তান ১২টি। ১৩২টি ওয়ানডে ম্যাচের মধ্যে ভারতের দখলে গিয়েছে ৫৫টি। পাকিস্তান জিতেছে ৭৩টি। ইমরান জমানায় শক্তিশালী ছিল তার টিম।

তবে কোনদিনই লড়াই ছাড়েনি ভারত। তাই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক যে কটাক্ষ করছেন, তা আর এখন তাঁকে মানাচ্ছে না।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...