Friday, May 15, 2026

ভুলেও এখন সেলুনে যাবেন না, চুল-দাড়ি কাটতে গিয়ে একসঙ্গে করোনায় আক্রান্ত ৬

Date:

Share post:

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। কিছু জরুরি পরিষেবা ছাড়া সবই বন্ধ। সর্বত্র দেওয়া হচ্ছে সচেতনতার বার্তা। কিন্তু মানছে কে? ফলে যা হওয়ার তাই হলো। সেলুনে চুল-দাড়ি কাটতে গিয়ে একসঙ্গে ৬ জন আক্রান্ত হলেন করোনায়। ঘটনা মধ্যপ্রদেশের বরগাঁও গ্রামের। আতঙ্কে গোটা গ্রামকেই সিল করে দিয়েছে পুলিশ।

জানা গিয়েছে লকডাউন উপেক্ষা করে ওই সেলুন খোলা হয়েছিল। চুল-দাড়ি কাটতে সেই সেলুনে যাওয়া ১৩ জনের মধ্যে ৬ জনই এখন করোনায় আক্রান্ত। খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। সেলুনে যাওয়া প্রত্যেকেরই হয় সোয়াব টেস্ট। আর তারপরেই দেখা যায়, এঁদের মধ্যে ৬ জন কোভিড-১৯ পজিটিভ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংক্রামিত ওই ৬ ব্যক্তির মধ্যে একজন ইন্দোরের একটি হোটেলে কাজ করেন ৷ সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় গত ৫ এপ্রিল গ্রামে ফেরেন তিনি। ওই হোটেলকর্মীর দেহেই প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে৷ পড়ে জানা যায়, তিনি ওই সেলুনটিতে গিয়েছিলেন। এরপরই ওই সেলুনে যাওয়া আরও ৫ জন ব্যক্তি আক্রান্ত হয়ে পড়েন। তবে খুবই আশ্চর্যের বিষয় হল, চুল কাটতে যাওয়া ১৩ জনের মধ্যে ৬ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়লেও সেলুনের নাপিত কিন্তু সম্পূর্ণ সুস্থই আছেন বলে জানা গিয়েছে। তবে সকলকেই পাঠানো হয়েছে কোয়টেন্টাইনে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...