Sunday, May 24, 2026

চিত্তরঞ্জন সেবাসদনে মৃত সন্তান প্রসব করলেন করোনা উপসর্গ থাকা প্রসূতি

Date:

Share post:

এবার কলকাতার চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালে এক প্রসূতির শরীরে করোনার উপসর্গ মিলেছে। কোনওরকম ঝুঁকি না নিয়ে আইসোলেশনে রাখা হয়েছে ওই প্রসূতিকে।

ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করে তা টেস্টের জন্য পাঠানো হয়েছে।

তবে ওই প্রসূতি মৃত সন্তান প্রসব করেছেন। চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালের থেকে তাঁকে এখন এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে, চিত্তরঞ্জনের প্রসূতি বিভাগ ও আইসোলেশন ওয়ার্ড স্যানিটাইজ করা হচ্ছে। অন্যান রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে প্রবল আতঙ্কের সঞ্চার হয়েছে।

জানা গিয়েছে, ওই প্রসূতির বাড়ি বালিগঞ্জের বেলতলা এলাকায়। গত ২১ তারিখ তিনি চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে ক্রমশ তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। তার মাঝেই তিনি মৃত সন্তান প্রসব করেন।

Related articles

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...

ISL: ইমামি প্রসঙ্গে বড় বয়ান, চ্যাম্পিয়ন হয়েই মোহনবাগানকে মোক্ষম কটাক্ষ নীতুর

ইস্টবেঙ্গল(East Bengal)  ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই  ইস্টবেঙ্গল ক্লাবের...

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...