Thursday, February 26, 2026

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স: আছেন মমতা সহ অন্যরা, অনুপস্থিত বিজয়ন

Date:

Share post:

৩ মে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে।

করোনা পরিস্থিতির পর্যালোচনায় তার আগে সোমবার শুরু হয়েছে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্স। রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তবে বৈঠকে অনুপস্থিত কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। লকডাউন পরবর্তী পদক্ষেপ, রাজ্যগুলির আর্থিক সাহায্যের দাবি, লকডাউন নিয়ে রাজ্যগুলির প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও। প্রসঙ্গত, করোনা সংক্রমণকে আরও বাগে আনতে এখনই লকডাউন তোলার পক্ষপাতী নন বহু রাজ্যের মুখ্যমন্ত্রী। তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তামিলনাড়ু, দিল্লি, ওড়িশার মত রাজ্য ফের লকডাউন বাড়ানোর পক্ষপাতী। অন্ধ্র, রাজস্থানও ধাপে ধাপে লকডাউন তোলার পক্ষে। বিজেপিশাসিত অন্য রাজ্যগুলি সিদ্ধান্ত নেওয়ার দায় পুরোটাই কেন্দ্রের উপর ছেড়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সর্বভারতীয় সংবাদমাধ্যমে করোনা রুখতে লকডাউনের পক্ষে সওয়াল করেছেন। এই পরিস্থিতিতে সোমবার ভিডিও কনফারেন্স করে মুখ্যমন্ত্রীদের প্রস্তাব ও মতামত শুনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

spot_img

Related articles

৪৩০ মডেল স্কুল থেকে অঙ্গনওয়াড়ি উন্নয়ন: সাড়ে ৪ হাজার কোটির নতুন প্রকল্প

কেন্দ্রের বরাদ্দকে তোয়াক্কা না করেই দীর্ঘ কয়েক বছর ধরে গোটা দেশে বাংলাই একমাত্র সাবলম্বী হওয়ার পথ দেখিয়েছে। শিক্ষা...

তিনি সেই নায়ক! রিয়েলের প্রসেনজিতের সাহসিকতার প্রশংসা মুখ্যমন্ত্রীর, পোস্ট কলকাতা পুলিশের

তিনিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে রিলে নয়, তিনি রিয়েলের হিরো। তাঁর সাহসী পদক্ষেপের জন্য বড়সড় অগ্নিকাণ্ড এড়ানো গিয়েছে। সেই...

মার্চের মধ্যেই নিয়োগ! এসআইআর আতঙ্কে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের চাকরির সিদ্ধান্ত মন্ত্রিসভার

এসআইআর বা ‘স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট’ প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া আতঙ্কে রাজ্যে যে মৃত্যু ও হয়রানির ঘটনা ঘটেছে,...

ফের DA-র দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ – বিশৃঙ্খলা

রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই এবারের বাজেটে সরকারি কর্মীদের মহার্ঘ্যভাতা বা ডিএ ৪% বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে।...