Monday, June 8, 2026

কালিম্পঙে মৃতার পাড়ায় কেন্দ্রীয় প্রতিনিধি দল

Date:

Share post:

পঞ্চমদিনে শিলিগুড়ি থেকে সরাসরি ফুলবাড়ি গেলেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। সোমবার সকালে তাঁরা প্রথমেই যান ফুলবাড়িতে। সেখানে ভারত-বাংলাদেশ সীমান্তের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক চালকদের সঙ্গে কথা বলেন তাঁরা।কোনওরকম সমস্যা রয়েছে কি না তা নিয়ে জানতে চান। পরে সেখান থেকে তাঁরা যান শিলিগুড়ি পুরসভার ৪১নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকায়। এই ওয়ার্ড কন্টেইমেন্ট ঘোষণা করেছে সরকার। কারণ, এই ওয়ার্ডেই কালিম্পং-এর করোনা আক্রান্ত মৃতার পরিবার থাকে। সেখানে তিনিও গিয়েছিলেন। পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যরা করোনায় আক্রান্ত হন। যদিও পরে সুস্থ হয়ে তাঁরা বাড়ি ফিরে গিয়েছেন। কিন্তু ওই এলাকা কন্টেইমেন্ট ঘোষণা করে সরকার।এদিন ওই এলাকা কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘুরে দেখে। শুধু তাই নয় ব্যারিকেডের বাইরে থাকা পুলিশকর্মীর সঙ্গে কথাও বলে। ওয়ার্ডের সকলে লকডাউনে মানছে কি না সে বিষয়েও খোঁজ নেয়। পরে রানিডাঙার এসএসবি ক্যাম্পে ফিরে যান প্রতিনিধিরা।

Corona update

Related articles

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...