Monday, May 18, 2026

করোনা চিকিৎসা করাতে নদী সাঁতরে ভারতে প্রবেশ বাংলাদেশি যুবকের

Date:

Share post:

করোনা চিকিৎসা করাতে নদী সাঁতরে ভারতে এলো বাংলাদেশি যুবক। কুশিয়ারি নদী সাঁতরে অসমের সীমা দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি ৷ সেখান থেকে করিমপুর জেলার মুবারকপুরে পৌঁছন। গ্রামবাসীর কাছে তাঁর আর্জি ” আমার করোনা হয়েছে। চিকিৎসার ব্যবস্থা করুন। ”

বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বাসিন্দা যুবকের নাম আব্দুল হক। অসমের মুবারকপুর থেকে মাত্র চার কিলোমিটার দূরে। যুবকের কাণ্ড দেখে হকচকিয়ে যান গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিএসএফ পৌঁছয় ৷ যুবককে গ্রেফতার করা হয় ৷ পড়ে বাংলাদেশি সেনা ডেকে যুবককে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে তাঁর আদৌ করোনা হয়েছে কি না তা স্পষ্ট নয়।

বিএসএফের পক্ষ থেকে ডিআইজি জেসি নায়েক বলেন, “যুবকটি কুশিয়ারি নদী পেরিয়ে রবিবার সকালে ভারতে ঢোকে ওই যুবক। গ্রামবাসীদের ওই যুবক জানান তিনি বাংলাদেশের নাগরিক। পরে বাংলাদেশের সেনার হাতে তাঁকে তুলে দেওয়া হয়েছে।”

Corona update

Related articles

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...