Tuesday, June 23, 2026

লকডাউন না ওঠা পর্যন্ত অনাথ শিশুদের দু’বেলা খাবারের দায়িত্ব নিলেন মানবিক রেশন ডিলার

Date:

Share post:

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। এই পরিস্থিতিকে অনেকেই সমস্যায় পড়েছেন। এই সকল অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে কেন্দ্র ও রাজ্য সরকার। এগিয়ে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। অনেক বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থাও এই সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রতিদিনই অসহায়-সম্বলহীন মানুষদের ত্রাণ দিয়ে সাহায্য করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। এই কঠিন সময়ে যাতে কেউ অভুক্ত না থাকে, সেদিকে সকলের নজর আছে।

তবে চারিদিকে চাল-ডাল বিলির মধ্যেও এই ৭টি অনাথ বাচ্চার মুখে খাবার জুটছিলো না। তারা সকলের নজর এড়িয়ে গেছে। বাইপাস সংলগ্ন মুকুন্দপুরের এক অনাথ আশ্রমে থাকে এরা। আশ্রমের সকলেই যে যার বাড়ি ফিরে গেছে। শুধু থেকে গিয়েছে যাদের ঘর নেই, কেউ নেই তারা। তাই এরা লকডাউনে আশ্রমের ঘরবন্দি।

যে দিদি বছরভর তাদের দেখেন, তাঁর মাথায় হাত। চলবে কী করে। বিষয়টি প্রথম এক সাংবাদিকের নজরে পড়ে। এরপর ওই সাংবাদিক রেশন ডিলারদের সংগঠনের সম্পাদককে বলতেই এগিয়ে আসেন তিনি। নিজের উদ্যোগে ওদের চাল, ডাল, আলু তেল পিয়াজ-সহ রেশনের সমস্ত ভার নিলেন বিশ্বম্ভর বসু নামেই ওই রেশন ডিলার। যতদিন না লকডাউন উঠবে ওদের রেশন জুগিয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন বিশ্বম্ভরবাবু।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...