Wednesday, April 22, 2026

রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় কমিটি গঠন, থাকছেন 4 মন্ত্রী

Date:

Share post:

রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় কোভিড 19 ম্যানেজমেন্ট কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটিতে থাকছেন রাজ্যের 4 মন্ত্রী- অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। থাকবেন মুখ্যসচিবও। মুখ্যমন্ত্রী পুরো বিষয়টা নজর রাখবেন। ঘর থেকেই বিষয়টির সঙ্গে যোগাযোগ রাখবেন অমিত মিত্র ও পার্থ চট্টোপাধ্যায়। রাস্তায় নেমে কাজ করছেন ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য।
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, গত এক মাসের বেশি সময় ধরে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরাসরি জড়িত ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই কারণে অন্যান্য কাজে তিনি নজর দিতে পারেননি। এখন থেকে করোনা পরিস্থিতির উপর সরাসরি নজর রাখবেন এই মন্ত্রীরা। সঙ্গে থাকবেন রাজীব সিনহা। তবে মুখ্যমন্ত্রী সব বিষয়টি অপর নজর রাখবেন।

Related articles

নজিরবিহীন! ভোররাতে ট্রাইবুনাল নিষ্পত্তির তালিকা প্রকাশ কমিশনের 

হাতে আর মাত্র একদিন, তারপরই রাজ্যের ১৫২টি কেন্দ্রে প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) । তার...

ভোটবঙ্গে কবি শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা!  

ভোটের আগেই গ্রেফতার করতে হবে কবি শ্রীজাতকে (Srijato), নির্দেশ আদালতের। ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা গেছে...

আমডাঙা – হরিপালে জনসভা, আজ হাওড়ায় পদযাত্রা মমতার 

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দুপুর ১টা নাগাদ আমডাঙা বিধানসভা কেন্দ্রের প্রার্থী কাশেম সিদ্দিকীর সমর্থনে জনসভা করবেন মমতা...

ভরা মঞ্চে অভিষেকের জন্য কাঁদলেন রীতেশ -জেনেলিয়া!

ট্রেলার লঞ্চের মঞ্চ সাধারণত হাসিখুশি আর প্রাণোচ্ছল হয়। কিন্তু 'রাজা শিবাজি'র (Raja Shivaji) ক্ষেত্রে ঘটলো ব্যতিক্রম। ক্যামেরার ফ্ল্যাশ...