Friday, May 22, 2026

এক টাকাও অপচয় হবে না জানিয়ে চিনা কিটের অর্ডার বাতিল করল কেন্দ্র

Date:

Share post:

করোনাভাইরাস পরীক্ষায় গুয়াংঝাউ ওন্ডফো বায়োটেক এবং ঝুয়াই লিভজোন ডায়াগনস্টিকের তৈরি কিট ‘কাজের অযোগ্য’ প্রমাণিত হওয়ায় সমস্ত অর্ডার বাতিল করল কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে জানানো হয়েছে, করোনা পরীক্ষার এই কিটের জন্য কোনও অগ্রিম অর্থ দেওয়া হয়নি।

চিন থেকে আমদানি করা কিটের গুণমান নিয়ে প্রশ্ন ও বিতর্কের মধ্যে সোমবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, করোনাভাইরাস পরীক্ষায় চিনের সংস্থার থেকে যে কিট কেনার বরাত দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে এবং এখনও পর্যন্ত তার জন্য কোনও টাকা দেওয়া হয়নি। ফলে এক টাকাও অপচয় হবে না। প্রসঙ্গত, করোনাভাইরাস পরীক্ষায় গুয়াংঝাউ ওন্ডফো বায়োটেক এবং ঝুয়াই লিভজোন ডায়াগোনস্টিকের তৈরি কিটকে ‘কাজের অযোগ্য’ বলে ঘোষণা করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। এই দুই চিনা সংস্থার তৈরি কিট ব্যবহার না করার জন্য রাজ্য ও হাসপাতালগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে।

 

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...